শিরোনাম

আবেগাপ্লুত হয়ে কাঁদলেন পরিণীতি

নিউজ ডেস্ক : আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। না, এটা কোনো সিনেমার শুটিং দৃশ্য নয়, একেবারে বাস্তবে, তাও আবার সবার সামনে। ‘ড্রিম টিম’র অংশ হয়ে আমেরিকার ছয়টি প্রদেশে পারফর্ম করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সঙ্গে ছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান সিদ্ধার্থ মালহোত্রাসহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। সম্প্রতি শেষ হওয়া এই ট্যুরের শেষ দিন পারফর্মের পর ব্যাকস্টেজে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

এ সময় এ অভিনেত্রী পাশেই ছিলেন আলিয়া ভাট। সহ-অভিনেত্রী বন্ধুকে এগিয়ে গিয়ে সান্ত্বনা দেন তিনি। পরবর্তীতে করণ জোহর, ক্যাটরিনা কাইফ এবং বরুন ধাওয়ানও পরিণীতিকে সান্ত্বনা দেন।

সূত্রের বরাত দিয়ে বলিউড ডট কমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ড্রিম টিমের সদস্য হওয়ায় সবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল পরিণীতির। নিউ জার্সিতে ছিল ড্রিম টিমের শেষ পারফরম্যান্স। এরপর বন্ধুদের ছেড়ে যাওয়ার কথা ভেবে আবেগাপ্লুত হয়ে কান্না ভেঙে পড়েন পরিণীতি।

 

basic-bank

Be the first to comment on "আবেগাপ্লুত হয়ে কাঁদলেন পরিণীতি"

Leave a comment

Your email address will not be published.


*