শিরোনাম

আমিনবাজারে ৪টি বাস পুড়ে ছাই

নিউজ ডেস্ক : সাভারের আমিনবাজারে ওয়ার্কসপে থাকা চারটি বাস আগুনে পুড়ে গেছে। আজ সোমবার আমিনবাজার সালেপুর ব্রিজের অদূরে ফরিদ মিয়ার মালিকানাধীন এফএস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয়রা জানান, এফএস ইঞ্জিনিয়ারিং কারখানায় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় আকস্মিক ওয়েল্ডিং মেশিনের আগুনের ফুলকি থেকে একটি বাসে আগুন লেগে যায়। উচ্চ দাহ ক্ষমতাসম্পন্ন পদার্থ থাকায় কয়েক মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় মিরপুর ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তৎক্ষণে ওই ওয়ার্কসপে থাকা কমফোর্ট পরিবহনের ২টি, একতা পরিবহনের ১টি ও হানিফ পরিবহনের ১টিসহ মোট চারটি বাস পুড়ে যায়।

এ ব্যাপারে মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহিল আল আরেফিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিং মেশিন থেকে সৃষ্ট আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

basic-bank

Be the first to comment on "আমিনবাজারে ৪টি বাস পুড়ে ছাই"

Leave a comment

Your email address will not be published.


*