শিরোনাম

‘আমি চাই না, মা এই এপিসোডটা দেখুক প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে বলি স্ক্রিনে তাঁকে পাওয়া গেল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। ধরা দিলেন ‘কফি উইথ করণ’-এর মঞ্চে। খোলামেলা আড্ডায় উঠে এল এমন কিছু কথা যার জন্য প্রিয়ঙ্কা বলেই ফেললেন, ‘‘আমি চাই না, মা এই এপিসোডটা দেখুক।’’

কেন বলুন তো? আসলে এই শো-তে এসে প্রিয়ঙ্কা শেয়ার করেছেন তাঁর ফোনে সেক্স করার কথা। জানিয়েছেন, কী ভাবে পার্টনারের সঙ্গে তিনি স্নান করেন। আর এ সব মায়ের কানে যাক তা একেবারেই চান না নায়িকা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এর থেকে বেশি মুখ খোলেননি তিনি। কারণ তাঁর মতে, ভাল জিনিসে নজর লেগে যাবে।

আজ তিনি হলিউডের অ্যালেক্স প্যারিস। সৌজন্যে ‘কোয়ান্টিকো’। বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয়তা তাঁর। কিন্তু হলি জার্নির পথটা শুরুতে এত মসৃণ ছিল না। প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমি ২৫টা স্ক্রিপ্ট পড়েছিলাম। তার পর কোয়ান্টিকোর জন্য রাজি হয়েছি।’’ বলিউড ছে়ড়ে আপাতত হলিউডেই পাড়ি জমিয়েছেন। কিন্তু সব সময়েই প্রিয়ঙ্কার কড়া নজরে থাকে বলি ইন্ডাস্ট্রি। কে কী করছে, এমনকী কে কী পোশাক পরছে তাও নজরে রাখেন তিনি। বলিউডকে মিস করেন? নায়িকার জবাব, ‘‘আমি বলিউডের ছবি করতে চাই। স্ক্রিপ্ট পড়ছি। হিন্দিতে কথা বলা, নাচ এ সব সত্যিই খুব মিস করি।’’

তবে এই শো-য়ে ভারতের যে কোনও তিন প্রধানমন্ত্রী আর যে কোনও তিন মুঘল সম্রাটের নাম বলতে পারেননি প্রিয়ঙ্কা। তাই তাঁরা সাধারণ জ্ঞান যে বেশ নড়বড়ে তা প্রকাশ পেয়েছে গোটা দুনিয়ার সামনেই।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "‘আমি চাই না, মা এই এপিসোডটা দেখুক প্রিয়াঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*