শিরোনাম

‘আমি তোমার ভাইয়ের সঙ্গে শুয়েছি’

নিউজ ডেস্ক : পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দিলে যখন তা ভেস্তে যায়, তখন প্রস্তাবকারীর হৃদয় ভাঙা ছাড়া আর কি ঘটতে পারে?

প্রতিটা মানুষই বিয়ের প্রস্তাব দেওয়ার এক সুন্দর গল্প শুনতে পছন্দ করেন। বিষয়টা রূপকথার গল্পের মতো হলে যেন আরো ভালো হয়। অনেক চিন্তা-ভাবনা ও প্রস্তুতি নিয়ে ছেলেটি কাঁপা কণ্ঠে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। এরপর কি ঘটবে তা জানা নেই। কিন্তু ভালো কিছু ছাড়া আর চিন্তা করতেই সাহস হয় না।

সোশাল প্লাটফর্ম রেডিটে একজন এই আলোচনার শুরুটা ঘটান। তিনি প্রশ্ন রাখেন, বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ কেন হয়েছেন এবং এর পর কি ঘটেছে? এ প্রশ্নে সাড়া দেন ১১ হাজার মানুষ। সবাই জানিয়েছেন, এক হাঁটু মুড়ে বসে প্রস্তাব দেওয়ার সময় কি ঘটেছে। তবে অনেকেই নিষ্ঠুর জবাব দিয়েছেন।

একজন লিখেছেন তার অভিজ্ঞতার কথা। বলছেন, একবার পার্ক দিয়ে হাঁটছিলাম। এক লোক এসে আমাকে বললেন তার ও সঙ্গিনীর একটা ছবি তুলে দিতে। লোকটি দ্রুত তার সঙ্গিনীর চোখের দিকে তাকালেন এবং হাঁটু মুড়ে বসে পড়লেন। বিনয়ী সুরে তার প্রস্তাব দিলেন। মেয়েটি কেঁদে ফেললেন এবং বললেন, ‘তোমার ভাইয়ের সঙ্গে শুয়েছি আমি’।

আরেকজন লিখেছেন, তিন বছর প্রেম করার পর প্রস্তাব করি আমি। একবছর আমার সঙ্গে লিভ টুগেদার করার পর জবাব মিলল ‘না’। আমি তাকে আমার দাদির আঙটি পরাতে চেয়েছিলাম। একদিন রাতে মেয়েটি ফেরত আসল আর আমাকে বলল যে সে নাকি সমকামী।

আরেকজন লিখেছেন তার অভিজ্ঞতার কথা, চার সপ্তাহ ডেটিংয়ের পর ছেলেটি আমার সামনে বসে পড়ল। বিশাল এক হীরার আঙটি নিয়ে বিয়ের প্রস্তাব দিল। অথচ আমি তাকে বেশিদিন হয়নি চিনেছি। আমি ‘না’ বলে দিলাম। পরে দিনের বাকি সময় সে আমার সঙ্গে কোনো কথা বলেনি। বাড়ি ফিরে আমি তাকে লিখলাম, আমি আর তোমার সঙ্গে দেখা করতে চাই না। তবে তোমাকে ভালোবাসি।

অন্য একজন লিখেছেন, প্রেমিকা অফিস থেকে ফেরার পর তার প্রিয় খাবার টেবিলে রাখলাম। মোমের আলোয় তাকে প্রস্তাব দিলাম। কিন্তু সে একাধিকবার ‘না’ বলে দিল। মেডিক্যালে কাজ করে সে। তার গায়ে নোংরা লেগেছিল। গোসলের পর অবশ্য বলল ‘হ্যাঁ’।

সবচেয়ে মজার উত্তর দিয়েছেন একজন। জানালেন, মেয়েটি আমাকে না বলে দিল। আমি একটি কুকুর আর এক কেস বিয়ার কিনলাম। এরপর বাকি জীবন সুখে কাটিয়ে দিলাম।
সূত্র : ইনডিপেনডেন্ট

basic-bank

Be the first to comment on "‘আমি তোমার ভাইয়ের সঙ্গে শুয়েছি’"

Leave a comment

Your email address will not be published.


*