নিউজ ডেস্ক : তার ফিল্মের চয়েজ, খুঁতখুঁতে ভাব সবকিছুর জন্য ইন্ডাস্ট্রিতে তিনি মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত। কিন্তু আমিরের মতে তিনি পারফেকশনিস্ট নন।
প্যাশনেট।
আমির খান জানিয়েছেন, তিনি মিস্টার পারফেকশনিস্ট ট্যাগে কোনো চাপ অনুভব করেন না। কারণ তিনি কথাটিই বিশ্বাস করেন না। কারণ তার মনে হয়, তার ক্ষেত্রে এই কথাটি সঠিক নয়। তার জন্য উপযুক্ত খেতাব মিস্টার প্যাশনেট। মিস্টার পারফেকশনিস্ট নয়। ”সেটাই আমি,” জানিয়েছেন আমির।
তিনি বলেছেন, ”আমার মতে পারফেকশন বলে কোনো বিষয় নেই। অন্তত ক্রিয়েটিভ ফিল্ডে তো নেই। এখানে কত বিকল্প আছে। তাহলে পারফেক্ট আইডিয়ার প্রসঙ্গ আসে কোথা থেকে?”
২০১০ সালে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম মহিলা হিসেবে সোনা জেতেন গীতা পোঘাত। বোন ববিতা পরের কমনওয়েলথ গেমসে, ২০১৪ সালে তিনিও সোনা জেতেন। তার আগে ২০১২ সালে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জেতেন।
বাবা আর মেয়েদের এই কাহিনিই উঠে এসেছে দঙ্গলে। ছবিটি মহাবীর পোঘাতের জীবন নিয়ে তৈরি। এই চরিত্রে অভিনয় করেছেন আমির খান। মহাবীর পোঘাতের স্ত্রী শোভা কউরের ভূমিকায় অভিনয় করেছেন সাক্ষী তানোওয়ার। গীতা পোঘাতের ভূমিকায় অভিনয় করেছেন ফতিমা সানা শেখ। ববিতার ভূমিকায় অভিনয় করছেন সানিয়া মালহোত্রা। গীতা ও ববিতার ছোটোবেলার চরিত্রে আছেন যথাক্রমে জাইরা ওয়াসিম ও সুহানি ভটনাগর।
দঙ্গল ছবিটি পরিচালনা করছেন নীতিশ তিওয়ারি। প্রযোজনা করেছেন আমির খান, কিরণ রাও ও সিদ্ধার্থ রয় কাপুর। ২৩ ডিসেম্বর রিলিজ করবে দঙ্গল।

Be the first to comment on "আমি পারফেশনিস্ট নই, প্যাশনেট : আমির"