শিরোনাম

আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রিয়াল

নিউজ ডেস্ক : আর একটি ম্যাচ জিতলেই আরকেটি শিরোপা জয়- এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। জাপানের ইয়োকোহামায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল।

জিদানের শিষ্যদের প্রতিপক্ষ আজ জাপানের কাশিমা অ্যান্টলার্স। বিকেলে অনুষ্ঠিতব্য ম্যাচটি জয়ের জন্য দুই দলই উন্মুখ।
স্বাভাবিকভাবেই গ্যালারির বড় অংশই ভরে থাকবে স্বাগতিক দেশের ক্লাবের সমর্থক দ্বারা। সেমিফাইনালে কলম্বিয়ার ক্লাব আতলাটিকো ন্যাসিওনালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল দলটি। তবে কাশিমা অ্যান্টলাস সম্পর্কে এক ধরনের অজ্ঞতা আছে রিয়ালের। রোনালদোদের গুরু জিনেদিন জিদান বললেন, “তারা মাঠজুড়ে অনেক ছুটতে পারে। ”

তবে জিদানের মূল চিন্তা শিষ্যদের অবসাদ নিয়ে। গত একসপ্তাহ ধরে হোটেলে শুয়ে বসে কাটাচ্ছে রোনালদোরা। চিন্তিত জিদান তাই বললেন, “একটি হোটেলের মধ্যে পুরো সপ্তাহ কাটানো সত্যিই বিরক্তিকর। লম্বা ভ্রমণের ক্লান্তি আর অনুশীলনের অভাবেই এটা হয়েছে। কিন্তু আমরা এখানে শিরোপা জিততে এসেছি এবং আগামীকাল তৈরি থাকব।

basic-bank

Be the first to comment on "আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রিয়াল"

Leave a comment

Your email address will not be published.


*