নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে উড়ন্ত অবস্থায় দুটি ছোট বাণিজ্যিক উড়োজাহাজের মধ্যে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, আলাস্কার রুশিয়ান মিশন গ্রামের কাছে এক প্রত্যন্ত এলাকার আকাশে এ দুর্ঘটনা ঘটে, এতে উড়োজাহাজ দুটির আরোহীদের সবাই মারা যান।
আলাস্কার ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্থানীয় হ্যাগেল্যান্ড অ্যাভিয়েশনের একটি সেসনা উড়োজাহাজে তিনজন আরোহী ছিলেন। অপরদিকে একটি পর্যটন কোম্পানির পাইপার উড়োজাহাজে দুইজন আরোহী ছিলেন। যুক্তরাষ্ট্রে মধ্যাকাশে উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ একটি বিরল ঘটনা। এ ধরনের দুর্ঘটনা সাধারণত বিমানবন্দরের কাছে ঘটে থাকে।
আলাস্কায় দুটি উড়োজাহাজের সংঘর্ষে নিহত ৫

Be the first to comment on "আলাস্কায় দুটি উড়োজাহাজের সংঘর্ষে নিহত ৫"