নিউজ ডেস্ক : সিনেমার নায়িকা মানেই যেন একে অপরকে সহ্য করতে পারেন না। এমনটাই ছিল এ দেশের সব ফিল্ম ইন্ডাস্ট্রির দস্তুর।
অবশ্য সেই দিন এখন পাল্টে গেছে। সমসাময়িক নায়িকাদের সঙ্গে মুখ দেখাদেখি নেই। এমনটা এখন আর হয় না। এখন বরং, সমসাময়িক নায়িকারাই নিজেদের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু।
এসবরে জন্য ভালো উদাহরণ হতে পারে কঙ্গনা রানাওয়াতের এই মন্তব্যটা। কঙ্গনা কয়েক বছর আগে শুরু করেছেন। আলিয়ার শুরু খানিকটা পড়ে। কিন্তু থেমে নেই দুজনেই। দুই সুন্দরীরই ঝুলিতে অনেক অনেক প্রাপ্তি। এবার কঙ্গনা রানাওয়াত, আলিয়া ভাটকে নিয়ে কথা বলতে গিয়ে বললেন, ‘আলিয়া এতটাই মিষ্টি যে ওকে সরকারিভাবে ভারতের সুইটহার্ট বলা উচিত। ’ আলিয়ার জন্য এর থেকে ভালো প্রশংসা আর কী হতে পারে!
সূত্র: জিনিউজ

Be the first to comment on "আলিয়ার প্রশংসায় কঙ্গনা!"