নিউজ ডেস্ক : এই মুহূর্তে ‘রক অন টু’র খারাপ ফল করা নিয়েই ভাবছেন। কিন্তু তার মধ্যেও শ্রদ্ধা কাপুর বললেন, আলিয়া ভাট্টের সঙ্গে তাঁর কোনো ঝগড়া নেই।
‘এক ভিলেনে’র পর সিদ্ধার্থ মালহোত্র এবং শ্রদ্ধাকে নিয়ে আরেকটি ফিল্মের কথা হয়। কিন্তু ‘এক ভিলেনে’র শ্যুটিংয়ের সময় শ্রদ্ধা আর সিদ্ধার্থের ঘনিষ্ঠতাকে খুব একটা ভাল চোখে দেখেননি আলিয়া। ফলে পরবর্তী ছবিটি তাঁর মধ্যস্থতায় বন্ধও হয়ে যায়। ঝামেলার সূত্রপাত নাকি তখন থেকেই। তবে তার আগে থেকে দু’জনের মধ্যে প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডিই ছিল। সম্প্রতি কারিনা কাপুর খান একটি টেলিভিশন শো’এ বলেছেন, সফল তরুণ অভিনেত্রী হিসেবে সকলে আলিয়ার প্রশংসা করছে বলেই তিনি শ্রদ্ধার নাম বলতে চান। তাতে করে শ্রদ্ধাকে দ্বিতীয়ের আসনেই রাখা হয়। কিন্তু এর মধ্যে কোনো অনিশ্চয়তা দেখছেন না শ্রদ্ধা। বলেছেন, ‘আমার আলিয়ার কাজ খুবই পছন্দ। যখনই ওর সঙ্গে দেখা হয়, আমরা আড্ডা মারতে বসে যাই। এসব রেষারেষির গল্প মিডিয়াই বানায়। আমাদের কোনো ঝগড়া নেই।’ কিন্তু এটাও খবর, ‘উড়তা পাঞ্জাবে’র পর সকলে শুভেচ্ছা পাঠালেও আলিয়াকে কোনো টেক্সট করেননি শ্রদ্ধা। আলিয়ার আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ নিয়েও শ্রদ্ধার কোনো উৎসাহ নেই বলেই মনে হয়!
সূত্র: এবেলা

Be the first to comment on "আলিয়ার সঙ্গে কোনো লড়াই নেই, বললেন শ্রদ্ধা কাপুর"