শিরোনাম

আলো ছড়ালেন ‘অল-রাউন্ডার’ সৌম্য

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের প্রতিভাবান এই ওপেনিং ব্যাটসম্যানের ব্যাটে দীর্ঘ রানখরা চলছিল। বিপিএলেও ছিল তার পুনরাবৃত্তি।

তখন অধিনায়ক মাশরাফি বলেছিলেন বাংলাদেশের বোলিং উইকেটে ব্যাটসম্যানদের জন্য রানে ফেরা কঠিন। নিউজিল্যান্ড সিরিজের গতিময় উইকেটে সৌম্য রানে ফিরবেন বলে আশাবাদী ছিলেন ম্যাশ।
অধিনায়কের আশার প্রতিফলন দেখা গেল গতকাল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে। ক্লাব হলেও ম্যাচটিতে খেলেছেন জেসন রয়, স্যাম বিলিংস, ব্র্যাড হ্যাডিন, শন অ্যাবটের মতো আন্তর্জাতিক ক্রিকেটারা। বাংলাদেশ দলে ছিলেন না তামিম-সাকিবরা। সেখানে ব্যাট করে শুধু ফেরার ইঙ্গিতই দেননি, ইঙ্গিত দিয়েছেন বোলিংয়েও! টি-টোয়েন্টি ম্যাচে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের দিনে ইনিংসের শেষ ওভারে বল করতে এসে মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট! এরপর ব্যাট করতে নেমে ৩ চার ও ১ ছক্কায় ৯ বলে ২০ রান করেন তিনি।

বিপিএলেও বল হাতে দেখা গেছে সৌম্যকে। দুই ম্যাচে ৫ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে উইকেট নিয়েছেন ২টি। টেস্টে মাত্র ১ উইকেট পেলেও ৩৯টি ফার্স্টক্লাস ম্যাচে তার উইকেট সংখ্যা ১৯টি। যার মধ্যে সেরা বোলিং ফিগার ৫/৩৪। সৌম্য সরকার ব্যাটিং অল-রাউন্ডার হয়ে উঠবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে তিনি রানে ফেরার যে ইঙ্গিত ক্রিকেটবিশ্বকে দিয়েছেন তা ধরে রাখতে হবে। ফিরে পেতে হবে সেই হারানো আত্মবিশ্বাস।

basic-bank

Be the first to comment on "আলো ছড়ালেন ‘অল-রাউন্ডার’ সৌম্য"

Leave a comment

Your email address will not be published.


*