শিরোনাম

আসামিদের ডাণ্ডাবেড়িসহ আদালতে: ব্যাখ্যা দিলেন জেল সুপার

নিউজ ডেস্ক : ডাণ্ডাবেড়ি পরিয়ে চার আসামিকে আদালতে হাজির করায় ঢাকার সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চে এই ব্যাখ্যা পেশ করা হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ডিআইজি এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া কথা থাকলেও তিনি দেশের বাইরে থাকায় তার পরিবর্তে সিনিয়র জেল সুপার ব্যাখ্যা দেন। জাহাঙ্গীর কবির তার ব্যাখ্যায় বলেন, আসামিদের সবাই জেএমবির সদস্য। তাই নিরাপত্তার স্বার্থে তাদের ডাণ্ডাবেড়ি পরানো হয়েছিল।

এ সময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সৈয়দা সাবিনা আহমদ (মলি)। পরে তিনি সাংবাদিকদের বলেন, গত ৭ ফেব্রুয়ারি বিনাবিচারে কারাগারে থাকা ১০ আসামির জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ২৩ ফেব্রুয়ারি তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ। কিন্তু এরই মধ্যে ওই বেঞ্চের এখতিয়ার পরিবর্তন হওয়ায় বৃহস্পতিবার মামলাটি বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আসে।

এদিন ১০ আসামিকে পূর্বনির্দেশনা অনুযায়ী আদালতে হাজির করা হয়। এর মধ্যে হাবিবুর রহমান ওরফে ইসমাইল, মনিরুজ্জামান ওরফে মুন্না, নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আনা হয়। এই চারজনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাজির করার ঘটনায় ডিআইজিকে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় তার পরিবর্তে সিনিয়র জেল সুপার স্বশরীরে হাইকোর্টে এসে আজ বৃহস্পতিবার ব্যাখ্যা দাখিল করেন।

basic-bank

Be the first to comment on "আসামিদের ডাণ্ডাবেড়িসহ আদালতে: ব্যাখ্যা দিলেন জেল সুপার"

Leave a comment

Your email address will not be published.


*