শিরোনাম

‘আয়নাবাজি’র ব্যতিক্রমী উদ্বোধন

নিউজ ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার আলোচিত ছবি ‘আয়নাবাজি’। ব্যতিক্রমধর্মী এই ছবিটির প্রদর্শনী নিয়েও আছে ব্যতিক্রমী চিন্তা। ছবিটির কোনো উদ্বোধনী প্রদর্শনী হবে না। দর্শকরাই এর উদ্বোধক। মানে, প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকরাই প্রথম দেখবেন এই ছবিটি।
কোন সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগে সাধারণত গুণীজন এবং সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে একটি উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘আয়নাবাজি’র দ্বারা এই ট্রেন্ড ভেঙ্গে নতুন নজির গড়লেন পরিচালক অমিতাভ রেজা। এছাড়া দর্শকদের জন্য নাকি আরও একটি বড় চমক আছে।
যান্ত্রিক এক শহরের অন্যরকম কিছু মানুষের গল্প নিয়ে ‘আয়নাবাজি’। ইতোমধ্যে ছবির ট্রেইলার, অর্ণবের গাওয়া ‘এই শহর আমার’ শিরোনামের গানটি ব্যপক প্রশংসিত হয়েছে। ছবিটি নিয়ে সর্বমহলে প্রত্যাশা তুঙ্গে। ছবির মূল চরিত্রে নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী এবং তার বিপরীতে আছেন নবাগতা নাবিলা। দেশে মুক্তি পাওয়ার কিছুদিন পর ওপার বাংলায় মুক্তি দেওয়া হবে ছবিটি।

basic-bank

Be the first to comment on "‘আয়নাবাজি’র ব্যতিক্রমী উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*