শিরোনাম

আয়েশা টাকিয়ার নতুন রূপ

নিউজ ডেস্ক : বিয়ের পর থেকেই রুপালি পর্দায় অনুপস্থিত বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। ২০০৯-এ সালমান খানের বিপরীতে ‘ওয়ান্টেড’ ছবিতে শেষবার দেখা যায় তাকে। সম্প্রতি আয়েশা টাকিয়াকে স্বামী-সন্তানের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। সেখানে তিনি হাসিমুখে উপস্থিত সাংবাদিকদের দিকে এগিয়ে অসেন এবং শুভেচ্ছা আদান-প্রদান করেন।

কিন্তু উপস্থিত সবাই আয়েশাকে দেখে বেশ অবাক হন। অনেকে নাকি আয়েশা টাকিয়াকে দেখে চিনতেই পারেননি। কারণ নিষ্পাপ মুখ‚ মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করা আয়েশা টাকিয়ার চেহারায় আমূল পরিবর্তন ঘটেছে। কারণ তিনি কৃত্রিম উপায় নিজের ঠোঁট আরো পুরুষ্টু করে তুলেছেন। চুলের স্টাইল পরিবর্তন করেছেন, মুখের কাঠামোতেও এনেছেন পরিবর্তন। তবে ঠোঁটের আকার পরিবর্তনের জন্যই বেশি অদ্ভুত লাগছে ৩০ বছর বয়সী এ অভিনেত্রীকে।

 

basic-bank

Be the first to comment on "আয়েশা টাকিয়ার নতুন রূপ"

Leave a comment

Your email address will not be published.


*