শিরোনাম

আয়-ব্যয়ের হিসাব দিতে সময় পেল ১০ রাজনৈতিক দল

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) কাছে আয় ব্যয়ের হিসাব দিতে সময় পেল ক্ষমতাসীন আ.লীগ ও বিএনপিসহ ১০টি রাজনৈতিক দল। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩১ আগাস্ট (বুধবার) পর্যন্ত হিসাব দিতে পারবে তারা।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ ১০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ২০১৫ সালের ‘অডিট রিপোর্ট’ জমা দিতে পারেনি। ফলে তারা ইসির কাছে সময় আবেদন করে। ওই আবেদনের ফলে এক মাস বাড়ানো হয়েছে। এছাড়া ৬টি দলকে ত্রুটি সংশোধন করে আবার জমা দেওয়ার নির্দেশ দেয় ইসি।

ইসির প্রশাসনিক কর্মকর্তা রোমান মাহবুব চৌধুরী জানান, রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেয়ার সময় এক মাস  বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্য বাধকতা রয়েছে। ২০১৫ পঞ্জিকা বছরের ‘অডিট রিপোর্ট’ জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। এরই মধ্যে  ইসিতে নিবন্ধিত ৪০টি দলের মধ্যে জাতীয় পার্টি, জাসদসহ ৩০টি দল আয়-ব্যয়ের তথ্য জমা দিয়েছে।

basic-bank

Be the first to comment on "আয়-ব্যয়ের হিসাব দিতে সময় পেল ১০ রাজনৈতিক দল"

Leave a comment

Your email address will not be published.


*