নিউজ ডেস্ক : চলতি ভারত সফরে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ হারের পর ইংলিশ মিডিয়ার একমাত্র ভরসার জায়গা এখন টাইমাল মিলস। ১৫০ কিলোমিটার বেগে বল করা এই পেসার আবার টি-টোয়েন্টি স্পেশালিস্ট।
২০ ওভারের ম্যাচ ছাড়া আর কিছু খেলেন না। ভারতে যাওয়ার আগে বিগ ব্যাশ লিগেও আগুন ঝরিয়ে এসেছেন ইয়র্কশায়ারের ২৪ বছর বয়সি এই পেসার। ব্রিটিশ মিডিয়ার ধারণা, এই সিরিজে মিলসই তাদের ‘প্রধান অস্ত্র। ‘
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে প্রশ্ন করা হলো ইংল্যান্ডের নতুন এই সেনসেশনকে নিয়ে। কোহলি পাত্তাই দিলেন না! দুই দেশের সাংবাদিকদের উপস্থিতিতেই বলে ফেললেন, “কে মিলস? আমি ওর বোলিং খুব একটা দেখিনি। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হতে পারে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচের পর হয়তো ওকে নিয়ে মন্তব্য করতে পারব। যদি অবশ্য ওর বোলিং খেলার সুযোগ হয়। তবে ১৫০ কিলোমিটার গতির বল আমি আগেও অনেক খেলেছি। ওটা কোন ব্যাপার না।

Be the first to comment on "ইংল্যান্ডের ‘প্রধান অস্ত্র’কে পাত্তাই দিলেন না কোহলি!"