নিউজ ডেস্ক : ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ট্রেনের চালক আবুল কালাম জানান, শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি নয়াপাড়া স্টেশনের আউটার লাইনে আসার পরপরই ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ইঞ্জিনে আগুন লেগে গেলে তা পুড়ে যায়। পরে আরও ৩টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় তাড়াহুড়ো করতে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান ট্রেনের চালক।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোয়াজ্জুল হক জানান, লাইনচ্যুত হয়ে পড়া ট্রেনের বগিগুলো উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। কবে রেল চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পারাবত অগ্নিকাণ্ডে আহত ২৫, সিলেট-ঢাকা ট্রেন যোগাযোগ বন্ধ

Be the first to comment on "পারাবত অগ্নিকাণ্ডে আহত ২৫, সিলেট-ঢাকা ট্রেন যোগাযোগ বন্ধ"