শিরোনাম

ইতিহাস বদলানোর প্রত্যয়ে ক্রাইস্টচার্চে ম্যাশ বাহিনী

নিউজ ডেস্ক : প্রস্তুতি টস্তুতি আপাতত শেষ। ম্যাচের বাকী আর দুই দিন।

এখন নিজেদের ঝালিয়ে নেওয়ার সময়। এর আগে কোনোদিনই নিউজিল্যান্ডের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই ইতিহাস বদলানোর প্রত্যয় মাশরাফিদের মাঝে। সেই প্রত্যয়েই আসল যুদ্ধের ময়দান ক্রাইস্টচার্চে আজ পৌঁছল ম্যাশ বাহিনী।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় অকল্যান্ড থেকে এয়ার নিউজিল্যান্ডের বিমান NZ527 এ চেপে পৌঁনে ৩ টায় ক্রাইস্টচার্চে পৌঁছে টিম টাইগার। স্কোয়াডের ২২ ক্রিকেটার, ৬ জন কোচিং স্টাফ, টিম ম্যানেজার ও ভিডিও অ্যানালিস্ট সবাই একসাথে এক বিমানে চেপেই এসেছেন। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন প্রবাসী বাংলাদেশিরা।

ক্রাইস্টচার্চে আসার পর আজ আর অনুশীলনের সুযোগ নেই। তাই হোটেলে দীর্ঘ টিম মিটিং হয়েছে। আগামীকাল শনিবার সকালে ম্যাচ ভেন্যু ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুশীলনে নামবে সাকিব-মুশফিকরা। ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে, খেলা শুরু নিউজিল্যান্ড সময় সকাল ১১ টায়, বাংলাদেশে ভোর ৪ টায়।

শেষ দুটি প্রস্তুতি ম্যাচ না জিতলেও বেশ কিছু সুখবর আছে টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের পরিবেশের সাথে প্রায় মানিয়ে নিয়েছেন তারা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতেই দেখা যেতে পারে তাকে। অন্যদিকে রান এসেছে ফর্মহীনতায় ভূগতে থাকা সৌম্য সরকারের ব্যাটে। এসবই ইতিবাচক হয়ে উঠেছে টাইগারদের জন্য।

basic-bank

Be the first to comment on "ইতিহাস বদলানোর প্রত্যয়ে ক্রাইস্টচার্চে ম্যাশ বাহিনী"

Leave a comment

Your email address will not be published.


*