নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ৫০ জনের মৃত্যু এবং বহু বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার উদ্ধারকর্মীরা দুর্গত গ্রামগুলোতে বেঁচে যাওয়াদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। প্রবল বর্ষণে জাভার মধ্যাঞ্চল জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কয়েক হাজার বাড়ি-ঘর প্লাবিত হয়েছে।
দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, ৪৭ জন নিহত হয়েছে এবং ১৫ জন নিখোঁজ রয়েছে।
বন্যার পানির তোড়ে রাস্তায় চালকসহ বেশ কয়েকটি গাড়ি ভেসে গেছে। কাদা, পাথর ও পানির স্রোতের তোড়ে অনেক বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Be the first to comment on "ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত প্রায় ৫০"