শিরোনাম

ইন্দোনেশিয়ায় স্পিডবোটডুবিতে নিখোঁজ ৪৪

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি দ্বীপের জলসীমায় অভিবাসী শ্রমিকদের বহনকারী একটি স্পিডবোট প্রবালপ্রাচীরে ধাক্কা লেগে ডুবে গেলে কয়েক ডজন মানুষ নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন ২৮০ জনের একটি উদ্ধারকারী দল।বুধবার স্পিডবোটটি ডুবে যায়।

বৃহস্পতিবার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করে বলে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহর থেকে স্পিডবোটটি ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের উদ্দেশে যাচ্ছিল। দ্বীপটি সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত।

স্পিডবোটটিতে ৯৮ জন শ্রমিক এবং তিনজন ক্রু ছিলেন। প্রবল বাতাস ও বড় ঢেউয়ের কারণে এই জলযানটি প্রবালপ্রাচীরে ধাক্কা লেগে ডুবে যায়।এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। ৩৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ৪৪ জন নিখোঁজ রয়েছেন।

basic-bank

Be the first to comment on "ইন্দোনেশিয়ায় স্পিডবোটডুবিতে নিখোঁজ ৪৪"

Leave a comment

Your email address will not be published.


*