নিউজ ডেস্ক : ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফর শেষে রবিবার রাতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দেশে ফিরেছেন। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল দুই জানুয়ারি রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
নৌপরিবহন মন্ত্রী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য রনজিত কুমার রায়, সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, সংসদ সচিবালয়ের উপ-সচিব কল্লোল কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুস সাত্তার, চট্টগ্রাম বন্দরের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম এবং ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) এনামুল করিম। –

Be the first to comment on "ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরেছেন নৌপরিবহন মন্ত্রী"