নিউজ ডেস্ক : ১০ দিনের বেশি অনুপস্থিত, মিসিং ও নিরুদ্দেশ শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের মধ্যে ১৫টি বিভাগের কোনো শিক্ষার্থী গ্রহণযোগ্য কারণ ব্যতিত অনুপস্থিত নেই। ৫ টি বিভাগের মোট ৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত আছেন বলে জানিয়েছেন এসব বিভাগের সভাপতিরা। এসব বিভাগের অনুপস্থিত শিক্ষার্থীরা হল ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন ও ফোকলোর স্টাডিজ বিভাগের ৬ জন। তবে বাংলা ও লোক প্রশাসন বিভাগ থেকে এখনও এ বিষয়ে কোনো তালিকা দেওয়া হয়নি। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগের তালিকা প্রকাশের কাজ প্রক্রিয়াধীন বলে বিভাগের সভাপতিরা জানিয়েছেন। তালিকা প্রকাশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘প্রাথমিকভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েসসাইটে প্রকাশিত নামের ব্যাপারে কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে তারা ঈদের ছুটির পর লিখিতভাবে জানাতে পারবে। এসব শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাবার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’
ইবির অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ

Be the first to comment on "ইবির অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ"