নিউজ ডেস্ক : ইয়েমেনে দক্ষিণাঞ্চলের অ্যাডেন শহরে একটি আত্মঘাতী বোমা হমলায় সেনাবাহিনীর ১০ সৈন্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ রবিবার অ্যাডেন বন্দর এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
কে বা কারা এই হামলা চালিয়েছে এবং হামলার লক্ষ্য সম্পর্ক প্রাথমিকভাবে তা জানা যায়নি। খবরে বলা হয়, সেনা সদস্যরা খোর মাস্কার জেলার একটি সেনা ঘাঁটিতে বেতন নিতে যাওয়ার সময় হামলাটির শিকার হন। সপ্তাহ খানেক আগেও একই শহরে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় অর্ধশত সেনা সদস্য নিহত হন।

Be the first to comment on "ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০"