শিরোনাম

ইয়েমেনে আরব সাগরে জাহাজ ডুবিতে নিখোঁজ ৬০

নিউজ ডেস্ক : ইয়েমেনের আরব সাগরে সকোত্রা দ্বীপের কাছে জাহাজ ডুবির ঘটনায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দেয়।
ইয়েমেন সরকার এক বিবৃতিতে জানায়, পাঁচদিন আগে সকোত্রা দ্বীপ থেকে ২৫ মাইল দূরে জাহাজটি নিখোঁজ হয়। যে জাহাজে নারী ও মিশুসহ ৬০ জন যাত্রী ছিলেন।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর মুকাল্লা থেকে সকোত্রা যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়। জাহাজটির ৬০ জন যাত্রীই নিখোঁজ রয়েছেন।

basic-bank

Be the first to comment on "ইয়েমেনে আরব সাগরে জাহাজ ডুবিতে নিখোঁজ ৬০"

Leave a comment

Your email address will not be published.


*