শিরোনাম

উক্রেন ও সিরিয়া বিষয়ে আলোচনার জন্য বার্লিন যাচ্ছেন পুতিন

নিউজ ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্লিনে বুধবারের সম্মেলনে ইউক্রেন ও সিরিয়া বিষয়ে পশ্চিমাদের চাপের মুখে পড়তে যাচ্ছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘর্ষের পর জার্মানির রাজধানীতে এটাই পুতিনের প্রথম সফর।
সম্মেলনটির আয়োজক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেন, ইউক্রেন বিষয়ে মিনস্কে স্বাক্ষরিত শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে ‘একটি ব্যাপক ও আন্তরিক আলোচনার’ লক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক জার্মানি ও রাশিয়া ছাড়াও ফ্রান্স ও ইউক্রেন এই শীর্ষ সম্মেলনে যোগ দেবে।
তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘অস্ত্রবিরতি, রাজনৈতিক ও মানবিক ইস্যুসহ বিভিন্ন বিষয় স্থবির হয়ে আছে।’
তিনি আরো বলেন, ‘চুক্তিটির অগ্রগতির জন্য আমাদের যে কোন ধরনের সুযোগ খুঁজতে হবে। আমরা এই সম্মেলনে অলৌকিক কিছুর আশা করছি না। কিন্তু আমরা এই চুক্তির অগ্রগতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনকে অন্তভর্’ক্ত করে নেয়ার পর থেকে পুতিন জার্মানির রাজধানীতে যাননি। কারণ ওই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ¯œায়ু যুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
মার্কেল আরো বলেন, সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার অন্তর্ভূক্তিও আলোচনায় প্রাধান্য পাবে।

basic-bank

Be the first to comment on "উক্রেন ও সিরিয়া বিষয়ে আলোচনার জন্য বার্লিন যাচ্ছেন পুতিন"

Leave a comment

Your email address will not be published.


*