শিরোনাম

উখিয়ায় মানবপাচারের গডফাদার গ্রেফতার

নিউজ ডেস্ক : জেলার মানবপাচারের অন্যতম গডফাদার নুরুল কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উখিয়ার সোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ডজন খানেক মানবপাচার মামলা রয়েছে। এর অধিকাংশ মামলায় তিনি পলাতক ছিলেন।

সূত্র জানায়, গ্রেফতারকৃত নুরুল কবির ও তার স্ত্রী রেজিয়া আকতার রেবির নেতৃত্বে সিন্ডিকেট সদস্যরা সোনারপাড়া দিয়ে অবৈধ ভাবে সাগর পথে মানবপাচার করে কোটি কোটি টাকা কামাই করেছে। নুরুল কবির গ্রেফতার হলেও প্রায় ১ বছর ধরে আত্মগোপনে থেকে গেছে মানবপাচারসহ অসংখ্য ‘অপরাধের রানী’ রেজিয়া আকতার প্রকাশ রেবি ম্যাডাম। মানবপাচারের মামলায় এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন বহুল আলোচিত এই দম্পতি। রেবি কোথায় আছে তা প্রশাসন কিংবা এলাকাবাসীর জানা নেই। গত বছরের ২৩ নভেম্বর গ্রেফতার হয়েছিল মানবপাচারে জেলার শীর্ষস্থানীয় ডন রেজিয়া আকতার রেবি প্রকাশ রেবি ম্যাডাম ও তার ভাই আরেক শীর্ষ মানবপাচারকারী জালাল আহমদ। মাস খানেক সময় যেতে না যেতেই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন মানবপাচারের শীর্ষ এই সম্রাজ্ঞী।

কথিত ওই ম্যাডামের বিরুদ্ধে উখিয়া থানায় ৩টি কক্সবাজার সদর থানায় ২টি মানবপাচার মামলা রয়েছে বলে জানা গেছে। কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, মানবপাচারসহ সব অপরাধের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ ভূমিকা। বিশেষ করে মানবপাচারকে শুন্যের কোটায় নিয়ে আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

basic-bank

Be the first to comment on "উখিয়ায় মানবপাচারের গডফাদার গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*