শিরোনাম

উচ্চশিক্ষিত জাতিই পারে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : উচ্চশিক্ষিত জাতিই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। আমি খুব খুশি হতাম যদি অনুষ্ঠানে আসতে পারতাম। আফসোস লাগছে কেন আসলাম না। আশাকরি, ভবিষ্যতে আসবো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সুবর্ণজয়ন্তী বক্তব্য দেন প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ধন্যবাদ বক্তব্য দেন চবির উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার ১৮ নভেম্বর চট্টগ্রাম শহরের চবি চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভযাত্রা। সন্ধ্যায় ছিল দেশ-বিদেশ থেকে আসা চবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন জনপ্রিয় শিল্পী রুনা লায়লা।

 

basic-bank

Be the first to comment on "উচ্চশিক্ষিত জাতিই পারে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে ॥ প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*