নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ রাসেল (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি গাজীপুরের শিমুলতলিতে। বাবার নাম মো. ইসমাইল। বাবার সঙ্গে আজ সকালে সে ঢাকায় ফুপুর বাসায় আসছিল। উত্তরা ১০ নম্বর সেক্টরে অটোরিকশাটি শিশুটিকে ধাক্কা দেয়। প্রথমে তাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর বেলা দুইটার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরো জানায়, শিশুটির লাশ ঢাকা মেডিক্যাল কলেজর জরুরি বিভাগের মর্গে রয়েছে।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Be the first to comment on "উত্তরায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত"