নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ায় সম্প্রতি কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় উত্তরাঞ্চলীয় শহর হোয়েওং শহরে ১৫ জন নিখোঁজ হয়েছেন।
বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও শনিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়।
দেশটির সরকারি কেসিএনএ সংবাদ সংস্থা বলছে, চীনের সীমান্তের সঙ্গে থাকা তুমেন নদীতে বন্যা হওয়ায় উত্তর হামগিয়ং প্রদেশে ১৭,১৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং ৪৪,০০০ মানুষ গৃহহারা হয়েছেন।
বলা হয়ে থাকে, ব্যাপক মাত্রায় বনাঞ্চল উজাড় করে ফেলায় উত্তর কোরিয়া বন্যাপ্রবণ অঞ্চলে পরিণত হয়েছে।
উত্তর কোরিয়ায় বন্যায় নিখোঁজ ১৫

Be the first to comment on "উত্তর কোরিয়ায় বন্যায় নিখোঁজ ১৫"