নিউজ ডেস্ক : উড়ন্ত ফর্মে থাকা জুভেন্টাসকে মাটিতে নামালো উদনিস। সিরিআ লিগে উদনিসের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে জয়রথ থামলো জুভিদের। টানা সাত ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।
রবিবার ইতালির শীর্ষ লিগ সিরিআতে উদনিসের মাঠ স্তাদিও কমুনেল ফ্রিউলিতে আতিথ্য নেয় জুভিরা। ম্যাচের প্রথমার্ধের ৩৭তম মিনিটে স্বাগতিক ফুটবলার ডুভান জাপটার গোলে এগিয়ে যায় উদনিস। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে গোল করে জুভিদের ড্র নিশ্চিত করেন বোনুচ্চি।
এ ম্যাচে ড্র করলেও ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রোমা।
অপর ম্যাচে কালিয়ারিকে ৫-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান, তাদের পয়েন্ট ৫১।
উদনিসের মাঠে জুভিদের হোঁচট

Be the first to comment on "উদনিসের মাঠে জুভিদের হোঁচট"