নিউজ ডেস্ক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৩৫টি বিভিন্ন ডিজাইনের বহুমুখী পাটপণ্য নিয়ে প্রদশর্নী ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। আজ মঙ্গলবার রাজধানীর মনিপুরী পাড়ায় জেডিপিসিতে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১২ জানুয়ারি মনিপুরী পাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ৪৫০টি বহুমুখী পাটপণ্য উদ্যোক্তা সৃষ্টি ও ছয়টি পাট উদ্যোক্তা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকারের লক্ষ্য পাট-বস্ত্র বাজারজাতকরণে বিশ্বজয়।

Be the first to comment on "উদ্বোধন হচ্ছে বহুমুখী পাটপণ্য প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্র"