শিরোনাম

উরির সেনা ঘাঁটিতে অতিরিক্ত সময় ছিল এক সিম কার্ড বিক্রেতা

নিউজ ডেস্ক : হামলার তদন্তে নেমে উরিতে স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দা সংস্থা এনআইএ। সেনাবাহিনীর জওয়ানদের সিম কার্ড বিক্রি করেছিলেন এমন এক দোকানদারকেও সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছেন না গোয়েন্দারা। জানা গিয়েছে, হামলার আগের রাতে তিন ঘণ্টা অতিরিক্ত দোকান খোলা রেখেছিল সে।

গত শনিবার রাত প্রায় ১০ টা পর্যন্ত দোকান খোলা ছিল ওই দোনাকদারের। সাধারণবত আর্মি ক্যাম্পের ভিতরের দোকান বন্ধ হয়ে যায় সন্ধে সাড়ে ৬টা নাগাদ। ক্যাম্প গেটে মিলিটাই পুলিশ এইসব দোকানদারদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ করে। ৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের সিমকার্ড বিক্রি করেছিল সে। যদিও সে ওই ক্যাম্পের দীর্ঘদিনের দোকান চালাচ্ছে, তবুও তার এই অতিরিক্ত সময় ক্যাম্পে থাকাটা ভাল নজরে দেখছে না এনআইএ। দোকান বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলা চালায় জয়েশ জঙ্গিরা। ওই দোকানদারকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ। শুধুমাত্র ওই দোকানদারই নয়, মোট ১১ জনকে নজরে রাখা হয়েছে। কারও ইউনিফর্মের দোকান, কারও মুদি দোকান।

অন্যদিকে, জানা গিয়েছে চাইনিজ লাইটার দিয়ে ডিজেল ডাম্পে আগুন জ্বালিয়ে দেওয়াতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের আকার নেয়, যাতে মৃত্যু হয় অন্তত ১২ জন জওয়ানের। তিনটি চিনা লাইটারের ছবিও প্রকাশ্যে এসেছে। পাওয়া গিয়েছে ৪০০ এমএমের গ্রেনেড লঞ্চারও।

basic-bank

Be the first to comment on "উরির সেনা ঘাঁটিতে অতিরিক্ত সময় ছিল এক সিম কার্ড বিক্রেতা"

Leave a comment

Your email address will not be published.


*