শিরোনাম

উসাইন বোল্টের জুতার দাম কত?

নিউজ ডেস্ক : বিশ্বের দ্রুততম মানব!‌ তাঁর গতি দিয়ে অনায়াসে পেছনে ফেলতে পারেন এই পৃথিবীর দ্রুততম সব কিছুকেই। এবার অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ করে ইতিহাস তৈরি করেছেন, যা কয়েকশ’ বছরেও ভাঙা অসম্ভব বলে মনে করছেন অনেকেই। বিষময় তিনি আগেই ছিলেন, এবার আবির্ভূত মহা বিস্ময় হয়ে।
তাই স্বাভাবিকভাবেই তাঁর ব্যবহারের প্রতিটি জিনিসের দাম হবে আকাশছোঁয়া। তাঁর জুতারও অনেক দাম!‌ কত জানেন? জানলে আপনার চোখ কপালে উঠবে। ১৮ হাজার ১৫২ মার্কিন ডলার, ১২ লাখ ৫০ হাজার টাকা!‌
বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে যে জুতা পায়ে দৌড়ছিলেন উসাইন বোল্ট, সেটি নিলামে তুলেছে অনলাইন ভিত্তিক নিলাম সংস্থা ক্যাটাউইকি। নিলামে বেস প্রাইস অনুযায়ী ধারণা করা হচ্ছিল, বোল্টের জুতার দাম হতে পারে ৮ হাজার ডলার। কিন্তু ৩০তম ডাকের পর সেটি হয়েছে দ্বিগুণেরও বেশি। হবে না–ই বা কেন? একে তো বোল্টের জুতা, তার ওপর সেটিতে সই আছে সব তারকা স্প্রিন্টারের।
এর পর কিংবদন্তি এই তারকা স্প্রিন্টারের ব্যবহৃত আর কী কী জিনিস নিলামে উঠতে পারে, তা নিয়ে ভাবনাটা এখন অনেকেরই। আসলে, সব কিছুতেই সীমানাটা ছড়িয়ে যেতে যেতে এমন এক মহাকাশে তিনি চলে যাচ্ছেন যে, আগামী প্রজন্মকে বিস্ময়ভরে শুধু তাকিয়েই থাকতে হবে সেদিকে। ধরাছোঁয়ার আলোচনাটাই হয়ত হবে না।‌
সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "উসাইন বোল্টের জুতার দাম কত?"

Leave a comment

Your email address will not be published.


*