শিরোনাম

ঋণ কেলেঙ্কারি: ইউকে-বাংলা চেয়ারম্যানের জামিন স্থগিত

নিউজ ডেস্ক :  বেসিক ব্যাংকের প্রায় ৪৫ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে হাইকোর্টের দেওয়া আগাম স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি।

জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের প্রেক্ষিতে রবিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য্য করেন আদালত।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর দুই মাস অন্তর অন্তর দুই কোটি টাকা জমা দেওয়ার শর্তে আহমেদ তাজজউদ্দিনকে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এরপর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে প্রথম কিস্তির দুই কোটি টাকা পরিশোধ করতে বলা হয়। শর্ত পালনে ব্যর্থ হলে তার জামিন বাতিল হবে বলেও আদেশ দেন আদালত।

মামলার বিবরণীতে জানা যায়, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর গুলশান, মতিঝিল ও পল্টন থানায় ৫৬টি মামলা হয়। এর মধ্যে ২১ সেপ্টেম্বর ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের বিরুদ্ধে গুলশান থানায় করা মামলায় ৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ আনা হয়।

basic-bank

Be the first to comment on "ঋণ কেলেঙ্কারি: ইউকে-বাংলা চেয়ারম্যানের জামিন স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*