শিরোনাম

‘এই সিদ্ধান্ত ফুটবলারদের হত্যার শামিল!’

নিউজ ডেস্ক : এমনিতেই সারা বছর ধরে ফুটবলারদের ব্যস্ত সূচি নিয়ে মোটেই সন্তুষ্ট নন ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা। তার ওপর ভবিষ্যতে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ এ উন্নীত করার ফিফার বিবেচনাধীন প্রস্তাবের সমালোচনা করে গার্দিওলা বলেছেন, ”এই সিদ্ধান্ত ফুটবলারদের হত্যার শামিল।


ম্যান সিটির এই কোচ বিশ্বাস করেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্ধারিত কোনো প্রতিযোগিতা থাকলে এমনিতেই খেলোয়াড়দের স্বার্থটি চাপা পড়ে যায়। এটা হাই প্রোফাইল আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা লোভনীয় প্রাক মৌসুম ট্যুর যাই হোক না কেন। চলতি সপ্তাহে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পরিকল্পনা গণমাধ্যমে প্রকাশ করেছেন।

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো ১৬ থেকে বাড়িয়ে ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই ধরনের বড় প্রতিযোগিতার সব সময়ই বিপক্ষে গার্দিওলা। তার মতে যেহেতু সারা বছর ধরেই খেলোয়াড়দের ব্যস্ত সূচির মধ্যে থাকতে হয় সে জন্য দলগুলোর জন্য বদলী খেলোয়াড়ের সংখ্যা আরো বেশি করাটা জরুরি।

তিনি বলেন, “এটা শুধুমাত্র ইংলিশ ফুটবলে নয়, এটা পুরো বিশ্বের জন্যই প্রযোজ্য। এখন তারা বলছে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমরা মূলত খেলোয়াড়দের হত্যার পরিকল্পনা করছি। আমরা গুণগত দিকটি বিবেচনা করতে গিয়ে সংখ্যার দিকে তাকাচ্ছি না। এ কারণেই খেলোয়াড়দের মূলত কোনো বিশ্রাম হচ্ছে না। তাদের ওপর অনেক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। প্রতিযোগিতা যত বাড়বে ম্যাচও বাড়বে, সাথে সাথে আবহও বাড়বে।

basic-bank

Be the first to comment on "‘এই সিদ্ধান্ত ফুটবলারদের হত্যার শামিল!’"

Leave a comment

Your email address will not be published.


*