শিরোনাম

এই হাথুরুসিংহেকে বহিষ্কার করেছিল শ্রীলঙ্কা!

নিউজ ডেস্ক : সময় কতভাবেই না মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে। ৮ বছর আগে নিজের দেশেই বহিস্কৃত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে। সেই হাতুরুসিংহের ছোঁয়াতেই বাংলাদেশের ক্রিকেট বদলে গেল আমূলে! সেই বদলে যাওয়া দল নিয়েই পুর্নাঙ্গ সফরে এখন নিজের দেশে গেছেন হাথুরু। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কেন বহিস্কৃত হয়েছিলেন তিনি?

না, তেমন কোনো গুরুতর কারণ ছিল না হাতুরুসিংহের বহিষ্কারের পেছনে। বলা যেতে পারে, লঘু অপরাধেই গুরু সাজা পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে সহকারী কোচ হিসেবে লঙ্কান দলের সঙ্গে যুক্ত হন হাথুরু। কোচিং ক্যারিয়ারের উৎকর্ষ সাধনের লক্ষ্যে ঐ বছরই লেভেল থ্রি কোচিং কোর্সের জন্য অস্ট্রেলিয়ায় যান তিনি। সমস্যা হলো, তখন জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। অবশেষে হাথুরু ছুটি চান। দলের ম্যানেজার অনুরা টেনেকুন ও হেড কোচ বেলিসের অনুমতি নিয়েই কলম্বো হয়ে অস্ট্রেলিয়া যাত্রা করেন তিনি।

এই যাত্রাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়! দলের খেলার সময় ছুটি নেওয়ায় তার ওপর বেজায় চটে যান তখনকার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডি সি ডি সিলভা। বোর্ড সভাপতির অনুমতি কেন নেওয়া হয়নি- এই মর্মে হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন সভাপতি। এই লঘু কারণে হাথুরুসিংহেকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়! তখন অভিমানে অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব গ্রহণ করেন হাথুরু। সিরিয়াসলি শুরু করেন কোচিং ক্যারিয়ার। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ২০১৫ সাল থেকে শুরু হয় তার কোচিংয়ের সাফল্য যাত্রা।

basic-bank

Be the first to comment on "এই হাথুরুসিংহেকে বহিষ্কার করেছিল শ্রীলঙ্কা!"

Leave a comment

Your email address will not be published.


*