শিরোনাম

একই ফ্রেমে সালমান খান-জ্যাকি চ্যান!

নিউজ ডেস্ক : বলিউড তারকা সালমান খান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যান এবার একই ফ্রেমে বন্দী হলেন। গত ২২ জানুয়ারি ‘কুংফু ইয়োগা’ ছবির প্রচারণার জন্য ভারতে এসেছেন জ্যাকি চ্যান। জ্যাকি চ্যান ভারতে আসার আগেই এক টুইট পোস্টে সালমান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

সম্প্রতি সালমান খান টুইটারে জ্যাকি চ্যানের সঙ্গে ছবি প্রকাশ করেছেন। ছবিতে জ্যাকি চ্যানকে ভারতীয় পোশাকে সালমানের সঙ্গে দেখা গেছে। এ সময় তাদের দুই জনের হাতেই দুইটা পান্ডা পুতুল ধরা ছিলো।

‘কুংফু ইয়োগা’তে জ্যাকি চ্যান ছাড়াও আরও অভিনয় করছেন ভারতীয় অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী দিশা পাটানি ও আমিরা দস্তুর। আসছে ৩ ফেব্রুয়ারি স্ট্যানলি টং পরিচালিত এ কমেডি-অ্যাডভেঞ্চার ছবিটি ভারতে মুক্তি পাবে।

basic-bank

Be the first to comment on "একই ফ্রেমে সালমান খান-জ্যাকি চ্যান!"

Leave a comment

Your email address will not be published.


*