শিরোনাম

একমাত্র ম্যাচে মুখোমুখি বরিশাল-খুলনা

নিউজ ডেস্ক : বিপিএলে আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধা পৌনে ছয়টার এ ম্যাচে মুখোমুখি হচ্ছে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স।
এবারের আসরে এ ম্যাচের মধ্যদিয়েই দু’দল প্রথমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে।
বরিশালের বিপক্ষে নামার আগে অবশ্য খুলনা বেশ ফুরফুরে মেজাজেই আছে। কারণ শেষ ম্যাচে তারা শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে নয় রানে হারিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে আছে। তবে বরিশাল নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে।
পয়েন্ট টেবিলে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার অবস্থান তৃতীয়। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে দলটির সংগ্রহ আট পয়েন্ট। সমান ম্যাচে তিন জয় ও দুই হারে মুশফিকুর রহিমের বরিশাল ছয় পয়েন্ট সংগ্রহ করে চয়েছে চারে।
ছয় ম্যাচে চার জয় ও দুই হারে আট পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা। আর পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে সমান ‍আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রংপুর। তবে এ ম্যাচ জিতলেই শীর্ষে জায়াগা করে নেবে খুলনা।

basic-bank

Be the first to comment on "একমাত্র ম্যাচে মুখোমুখি বরিশাল-খুলনা"

Leave a comment

Your email address will not be published.


*