নিউজ ডেস্ক : বলিউডে সাম্প্রতিক অতীতে দেখা গেছে বড় অভিনেতাদের ছবি একসঙ্গেই মুক্তি পেয়েছে। যার প্রভাব পড়ছে বক্স অফিসে।
ফলে কোনো ছবিই ঠিকঠাক ব্যবসা করতে পারেনি। এবার সেই একই গেরোয় পড়তে চলেছেন শাহরুখ খান ও অক্ষয় কুমার। কিছুদিন আগেই জানা গেছে শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ইমতিয়াজ আলি পরিচালিত দ্য রিং আগামী বছর ১১ আগস্ট মুক্তি পাবে।
এদিকে অক্ষয় কুমার ঘোষণা করেছেন তাঁর ও নীরজ পাণ্ডের প্রযোজনায় তৈরি ক্র্যাক মুক্তি পাবে ওই একই দিনে। জানা গেছে স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে ক্র্যাক মুক্তি পেতে চলেছে আগস্টের তৃতীয় সপ্তাহে। যার ফলে দুটি ছবিরই ব্যবসায় মার খাওয়ার সম্ভাবনা। আগেই জানা গেছে প্রজাতন্ত্র দিবসের সময় একসঙ্গে মুক্তি পাবে শাহরুখের রইস ও ঋত্বিক রোশনের কাবিল। ছবি তৈরিতে কতটা লাভের মুখ দেখতে পারবেন প্রযোজকরা, সন্দেহ থেকেই যাচ্ছে।
সূত্র: আজকাল

Be the first to comment on "একসঙ্গে রিলিজ হচ্ছে দ্য রিং ও ক্র্যাক"