শিরোনাম

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবে আ’লীগ

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় রবিবার (১৯ ফেব্যুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি ২১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে বলেও বার্তায় জানানো হয়েছে।

প্রেরিত বার্তায় আরো জানানো হয়, একুশে ফেব্রুয়ারি সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পা্লন করা হবে। প্রভাতফেরী শুরু হবে নিউ মার্কেটের দক্ষিণ গেট।

এদিকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে একটি আলোচনা সভা আহ্বান করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবে আ’লীগ"

Leave a comment

Your email address will not be published.


*