শিরোনাম

এগিয়ে চলেছে ভারত

নিউজ ডেস্ক : রাঁচি টেস্টে বেশ ভালোভাবেইে এগিয়ে চলেছে ভারত। সফরকারী দল অস্ট্রেলিয়ার ৪৫১ রানের জবাবে ভারত ২ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছে। স্বাগতিকদের হয়ে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফিরেন লোকেশ রাহুল। ১০২ বলে ৬৭ রান সংগ্রহ করে পাট কামিন্সের শিকার হন তিনি। এরপর ৮২ রান করে সাজঘরে ফিরেন মুরালি বিজয়।
এখন উইকেটে আছেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি।
এর আগে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে ৪ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের মতো ব্যাটিংয়ে নামেন ম্যাক্সওয়েল-স্মিথরা। তবে, প্রথমদিনে দারুণ শুরুর পর একসময় ১৪০ রানেই ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর স্মিথের সঙ্গে জুটি গড়েন ম্যাক্সওয়েল। পঞ্চম উইকেটে দুজনে মিলে যোগ করেন ১৯১ রান। এ জুটিতে ম্যাক্সওয়েলের অবদান ১০৪ আর স্মিথের ৭৬ রান। জুটি ভেঙেছে ৩৩১ রানে।
জয়ন্ত যাদবের বলে চার মেরে শতরান পূরণ করেছেন ম্যাক্সওয়েল। ১৮০ বলে ৯ চার আর ২ ছয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরি। করার পরেই অবশ্য সাজঘরে ফিরে গিয়েছেন ১০৪ রানে। রবিন্দ্র জাদেজার বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন স্টিভেন স্মিথ। আর তাতেই রাঁচিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই হাঁটে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭টি চারের মারে ১৭৮ রান করে অপরাজিত ছিলেন অজি অধিনায়ক।
৪ উইকেটে ২৯৯ রানে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছিল সফরকারী অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তোলেন ডেভিড ওয়ার্নার (৪৪) ও ম্যাট রেনশ (১৯)। শন মার্শ ২ ও পিটার হ্যান্ডসকম্ব ১৯ রান করে বিদায় নেন।
তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাক্সওয়েল। ১৪০ রানে চার উইকেট হারানোর পর দু’জনের ব্যাটিং নৈপুণ্যে বিরাট কোহলিদের চোখেমুখে অস্বস্তি ছিল স্পষ্ট! টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি উদযাপন করেন গ্লেন ম্যাক্সওয়েল। রাঁচিতে স্মিথ-ম্যাক্সওয়েলের ১৯১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটে অস্ট্রেলিয়া।
সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাক্সওয়েল (১০৪)। দলীয় ৩৩১ রানে রবিন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার গ্লাভসে আটকা পড়েন তিনি। এরপর ম্যাথু ওয়েড করেন ৩৭ রান আর ০ রানে বিদায় নেন প্যাট কামিন্স।
সঙ্গীর অভাবে অপরাজিত থাকেন স্মিথ। ১৭৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজাতে ৩৬১ বল মোকাবেলা করেন তিনি। অজি দলপতির ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি। স্টিভ ও’কিফ করেন ২৫ রান। এর আগে ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তোলেন ডেভিড ওয়ার্নার (৪৪) ও ম্যাট রেনশ (১৯)। শন মার্শ ২ ও পিটার হ্যান্ডসকম্ব ১৯ রান করে বিদায় নেন।
ভারতের হয়ে ৫টি উইকেট তুলে নেন স্পিনার রবীন্দ্র জাদেজা। উমেস যাদব তিনটি উইকেট দখল করেন। একটি উইকেট লাভ করেন অশ্বিন।

basic-bank

Be the first to comment on "এগিয়ে চলেছে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*