শিরোনাম

এবার অশরীরীর ভূমিকায় আনুশকা

নিউজ ডেস্ক : আনুশকা শর্মা শুধুমাত্র একজন অভিনেত্রী নন, একজন প্রযোজকও। সর্বপ্রথম থ্রিলার ছবি ‘এনএইচ টেন’ ছবিতে অভিনয় ও প্রযোজনা একসঙ্গেই করেছিলেন তিনি। এরপর তার অভিনীত ও প্রযোজিত ‘ফিল্লোরি’ ছবির ট্রেইলার এল প্রকাশ পেল।
আনুশকা শর্মার ওপর প্রত্যাশা ছিলই বেশি। এবং তা পূরণে কোনও কমতি রাখলেন না তিনি। সোমবার তার প্রযোজিত দ্বিতীয় ছবি ‘ফিল্লোরি’–র ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো চমকে উঠলেন তার ভক্তরা। কারণ ছবিতে আনুশকা শর্মা এক পাঞ্জাবি অশরীরীর চরিত্রে অভিনয় করেছেন
জানা গেছে, এই ছবির প্রেক্ষাপট পাঞ্জাবের ফিল্লোর গ্রাম। ভূত আনুশকার এক মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায়। সেই চরিত্রে অভিনয় করেছেন সুরজ শর্মা। ছবিতে তিনি মাঙ্গলিক। বাগদত্তার সঙ্গে বিয়ের আগে সুরজের একটি গাছের সঙ্গে বিয়ে করেন। সেই গাছেই বাস আনুশকার বসবাস। এরপর বরকে আর ছাড়তে চায় না সে। যেখানেই যান সুরজ, পিছু নেন। বিয়েতেও চলে বাগড়া।
এরপরই ফ্ল্যাশব্যাকে উঠে আসে আনুশকার অতীত। গ্রামের উঠতি গায়ক দিলজিতের সঙ্গে সম্পর্ক হয়েছিল তার। শেষ পর্যন্ত কী করে ভূত হলেন, সেটা জানা যাবে ২৪ মার্চ। কারণ সেদিনই মুক্তি পাবে ছবিটি। অনুষ্কার প্রযোজনায় প্রথম ছবি ‘এনএইচ১০’। সেই ছবির গল্পও ছিল অন্য রকম। তাই এবার স্বাভাবিকভাবেই ‘ফিল্লোরি’ নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি।

basic-bank

Be the first to comment on "এবার অশরীরীর ভূমিকায় আনুশকা"

Leave a comment

Your email address will not be published.


*