শিরোনাম

এবার আপনার হোয়াটস্‌অ্যাপে থাকবে সানি লিওন!

নিউজ ডেস্ক : সানি লিওন অতীতে শুরুটা করেছিলেন কিম কার্দাশিয়ান। সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন রকম ছবি দিতেন তিনি। ছবি তো অনেকেই দেন। কিন্তু এ ছবির ধরনটা একটু অন্য। ওয়েব ওয়ার্ল্ডে একে ইমোজি বলে। এর আগে বলিউডে নিজের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনম কাপুর। এবার সামনে এলেন সানি লিওন। নিজের বিভিন্ন মুডের ছবির স্টিকার ইমোজি আকারে শেয়ার করলেন সোশ্যাল ওয়ার্ল্ডে।

আসলে ‘ইমোজিফাই’ নামের একটি অ্যাপের পার্টনার নায়িকা। সে কারণেই তাঁর এই নতুন পদক্ষেপ বলে মনে করছেন বি-টাউনের একটা বড় অংশ। এই অ্যাপ ডাউনলোড করলেই আপনার মোবাইলে পেতে পারেন সানির ইমোজি। হোয়াটস্‌অ্যাপের প্রতিদিনের কথোপকথনে ব্যবহারও করতে পারেন এই ইমোজি।

টুইটার, ফেসবুক, হোয়াটস্‌অ্যাপ সব জায়গাতেই অ্যাক্টিভ থাকেন সানি। এই ইমোজি কেমন লাগল, তা সরাসরি অনুরাগীরা জানাতে পারবেন সানিকেই।

সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "এবার আপনার হোয়াটস্‌অ্যাপে থাকবে সানি লিওন!"

Leave a comment

Your email address will not be published.


*