নিউজ ডেস্ক : আগামী ১৭ ডিসম্বের এক অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে শাহরুখ ও আমির খানকে। শাহরুখ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন, আর আমির গাইবেন তাঁর নতুন ছবি ‘দঙ্গল’ এর একটি গান।
এ ব্যাপারে আমির বলেছেন, ‘দঙ্গল’ এর একটি গান ওই অনুষ্ঠানের পক্ষে একেবারে যথাযথ বলে তাঁর মনে হয়েছে। তাই ওদিন গোটা গানটিই গাইবেন তিনি।
বহুদিন পর এক মঞ্চে দেখা যাবে আমির ও শাহরুখকে। এর আগে একটি সংবাদ চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে এক মঞ্চে আসেন আমির ও শাহরুখ। সলমন খানও তখন যোগ দেন তাঁদের সঙ্গে।
সূত্র: এবিপি

Be the first to comment on "এবার এক মঞ্চে আমির ও শাহরুখ"