শিরোনাম

এবার চিটফান্ড কাণ্ডে জড়ালেন সানি

নিউজ ডেস্ক : সমস্যায় পড়েছেন সানি লিওন। কয়েকদিন আগে রাজ্যে রোজ ভ্যালি কাণ্ডে টালিগঞ্জের প্রথমসারির এক অভিনেত্রীর ভূমিকা নিয়ে জোর চর্চা চলেছিলো। সেই নায়িকার নাম এখনও প্রকাশ্যে না এলেও এবার চিটফান্ড কাণ্ডে জড়িয়ে গেলেন সানি লিওন।

দিল্লিসহ উত্তর ভারতে ওয়েবপেজে লাইক দিয়ে টাকা আয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৩৭০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। প্রায় সাড়ে ছয় লাখ বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, এই সংস্থার কর্ণধার অনুভব মিত্তালের দেওয়া একটি পার্টিতে হাজির ছিলেন সানি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের খবর অনুযায়ী, গত বছরের ২৯ নভেম্বর গ্রেটার নয়ডার একটি হোটেলে সংস্থার একটি ই-কমার্স পোর্টালের উদ্বোধন করেছিলেন সানি।

যে বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত করছে, তাদের কর্মকর্তাদের দাবি, ১৯৭৮ সালের চিটফান্ড আইন অনুযায়ী এমন বেআইনি আর্থিক স্কিমের হয়ে প্রচার করাও নিষিদ্ধ। কিন্তু সানি যে অভিযুক্ত সংস্থার হয়ে প্রচার করেছে, সেই প্রমাণ ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন। ফলে, প্রয়োজন হলেই তদন্তকারীরা সানিকে জিজ্ঞাসাবাদ করবেন।

basic-bank

Be the first to comment on "এবার চিটফান্ড কাণ্ডে জড়ালেন সানি"

Leave a comment

Your email address will not be published.


*