শিরোনাম

এবার তাইজুলের শিকার হলেন সেঞ্চুরিয়ান বিজয়

নিউজ ডেস্ক : সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারলেন না মুরালি বিজয়। তাকে থামিয়ে দিলেন ঘূর্ণি বোলার তাইজুল ইসলাম। তাইজুলের বলে ব্যক্তিগত ১০৮ রানে বোল্ড হয়ে গেলেন বিজয়। অপর প্রান্তে দাঁড়িয়ে তা চেয়ে চেয়ে দেখতে হলো অধিনায়ক বিরাট কোহলিকে। আউট হওয়ার আগে ১৬০ বলে ১০৮ রান করেন তিনি।

চেতেশ্বর পুজারার সঙ্গে ১৭৮ রানের জুটি গড়ার পর তিনি বিরাট কোহলির সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ফেলেছিলেন। তার প্যাভিলিয়নে ফেরার কথা ছিল ব্যক্তিগত ৩৫ রানেই। কিন্তু সহজ একটি রান আউট করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন মেহেদী হাসান মিরাজ। ফলস্বরূপ ১৪৯ বলে ১১টি চার এবং ১টি ছক্কায় তিনি তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান। আউট হওয়ার আগে তার বাউন্ডারির খাতায় আরও ১টি বাউন্ডারি যুক্ত হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৩৭ রান।

basic-bank

Be the first to comment on "এবার তাইজুলের শিকার হলেন সেঞ্চুরিয়ান বিজয়"

Leave a comment

Your email address will not be published.


*