শিরোনাম

এবার নিজেদের জন্য বাড়ি ঠিক করলেন কোহলি-আনুশকা

নিউজ ডেস্ক : কয়েকদিন আগে প্রথমবারের মতো নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। বলেছিলেন আনুশকাকে গোপনে বিয়ে করবেন না তিনি।

সবাইকে জানিয়েই করবেন। এবার ব্যাচেলের জীবনের ইতি টানার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তারা।
গত বছরের মাঝামাঝি একবার গুজব উঠেছিল ব্রেক-আপ হয়ে গিয়েছে কোহলি-আনুশকার। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আবারও মসৃণ হয়েছে তাদের সম্পর্কের রসায়ন। সূত্রের খবর, চলতি বছরেই দুজন গাঁটছড়া বাঁধছেন।
সীমিত ওভারের ক্রিকেটে ধোনির কাছ থেকে নেতৃত্বের দায়িত্বভার নেওয়ার পর প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল ১৫ জানুয়ারি বাইশ গজে নামছেন কোহলি। কোহলির রাজত্বের শুরুর আগেই এবার আনুশকার সঙ্গে তাকে দেখা গেল ওরলির ব্যস্ত রাজপথে।
সূত্রের খবর, ওরলির ওমকার টাউনশিপ এলাকায় একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্টে ৩৫তলায় ৮০০০ বর্গফুটের ফ্ল্যাট বুক করেছেন ভারতের ক্রিকেট সুপারস্টার। সেখানেই গতকাল গিয়েছিলেন এই হার্টথ্রুব জুটি। আর তাদের পেছনে তো ক্যামেরা লেগেই থাকে। এসব কারণেই সবার ধারণা এ বছরই হয়ত চার হাত এক হতে যাচ্ছে।

basic-bank

Be the first to comment on "এবার নিজেদের জন্য বাড়ি ঠিক করলেন কোহলি-আনুশকা"

Leave a comment

Your email address will not be published.


*