শিরোনাম

এবার মিচেল স্টার্ককে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স!

নিউজ ডেস্ক : ধোনিকে পুনের অধিনায়কত্ব থেকে বরখাস্তের খবরে যখন ভারতী মিডিয়া উত্তাল, তখনই আরও এক নতুন খবর এল আইপিএলে। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে বিচ্ছেদ ঘটে গেল অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। রবিবার আইপিএলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, জাতীয় দলের জন্যই তাকে আইপিএল থেকে বাইরে রাখা হচ্ছে। সেইসঙ্গে তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য নিলামেও থাকছেন না।

জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বেঙ্গালুরু দলের মেডিক্যাল ইউনিটের যৌথ সিদ্ধান্তের বাইরে রাখা হচ্ছে স্টার্ককে। পুরোপুরি ফিট হতে বেশ কিছু দিন বিশ্রামের প্রয়োজন রয়েছে তার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে পুরোপুরি ম্যাচ ফিট করে তুলতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই বিষয়ে স্টার্ক বলেন, “গ্রীষ্মের লম্বা মৌসুমের পর সামনে দীর্ঘ ভারত সফর আছে তার পর আমার নিজের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যে কারণে ছুটি নিয়ে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে আবার পুরোপুরি ফিট হয়ে ফিরতে চাই। ”

স্টার্ক আরও জানিয়েছেন, তিনি আবারও তিনি বেঙ্গালুরুতেই ফিরতে চান। গত বছরের আইপিএলে খেলা হয়নি চোটের জন্য। ২০১৪ থেকে বেঙ্গালুরুর সঙ্গে রয়েছেন স্টার্ক। ৫ কোটি টাকায় তাকে কিনেছিল বেঙ্গালুরু। স্টার্ক সর্বশেষ আইপিএল খেলেছেন ২০১৫ সালে। সেবার ১৩ ম্যাচে ২০টি উইকেট নিয়েছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "এবার মিচেল স্টার্ককে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স!"

Leave a comment

Your email address will not be published.


*