নিউজ ডেস্ক : শাহরুখ খানের সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর তাতেই কিং খান তাঁর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠেছেন।
শাহরুখ খানের সিনেমা রইস-এ সানিকে একটি আইটেম নম্বরে দেখা যাবে। সিনেমার ট্রেইলর মুক্তি পাওয়ার পর, সেই আইটেম নম্বরের বেশ কয়েক ঝলক দর্শকরা দেখেও ফেলেছেন। আর সানির ওই আইটেম নম্বরে খুশি শাহরুখ খান।
তিনি জানিয়েছেন, রইস-এর ওই গানের শুটিংয়ের সময় সানির সঙ্গে তিনি ৪ দিন শুট করেছেন। খুব ভালো অভিজ্ঞতা তাঁর সঙ্গে অভিনয় করার l যে কোনও জায়গায় ওঁর মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। শুধু তাই নয়, সানিকে ‘চার্মিং’ বলেও প্রশংসা করেছেন শাহরুখ খান।
আমির খানের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক সানি লিওনের। আমিরের বাড়িতে দিওয়ালি পার্টিতে নিমন্ত্রিত ছিলেন সানি এবং ড্যানিয়েল ওয়েবার। যা নিয়ে বিস্তর সমালোচনাও হয়। কিন্তু, যা-ই হোক না কেন, আমিরের পর শাহরুখও কিন্তু এবার সানির প্রশংসা করেই দিলেন একেবারে খোলাখুলি।

Be the first to comment on "এবার সানিতে মুগ্ধ শাহরুখ"