নিউজ ডেস্ক : সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিন জনের নাম-পরিচয় জানানো হয়নি।
এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় আটকের সংখ্যা ৩৫। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Be the first to comment on "এমপি লিটন হত্যাকাণ্ডে আটক আরও ৩"