শিরোনাম

এ কী চেহারা জাহিদ হাসানের!

নিউজ ডেস্ক : মাথাভর্তি কাঁচাপাকা চুল, গোঁফটা পর্যন্ত সাদা! সাদা গোলগলা গেঞ্জি আর গলায় গামছা পরিহিত জাহিদ হাসানকে দেখে চেনাই যায় না। এ কী চেহারা হয়েছে তার! না, কোন বিপদগ্রস্ত হয় এমন পরিণতি হয়নি জনপ্রিয় এই অভিনেতার। একটি টেলিছবিতে অভিনয় করতে গিয়েই জাহিদ হাসানের এই দশা!
বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় টেলিছবিটির নাম ‘নিঃশব্দ’। এতে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং রুনা খান। টেলিছবিটির গল্পটি জাহিদ হাসানের কাছে বেশ লেগেছে। তাই এই অদ্ভুত বেশভূষা ধারণ করতে তার কোনো আপত্তি ছিল না। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। টেলিছবিটি ঈদুল আজহায় একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।

basic-bank

Be the first to comment on "এ কী চেহারা জাহিদ হাসানের!"

Leave a comment

Your email address will not be published.


*